জনপদ

ময়মনসিংহে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৫

ময়মনসিংহে বাস-মাহেন্দ্র সংঘর্ষের ঘটনাস্থল ও আহতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে ময়মনসিংহের ফুলপুরের কোদালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাজিয়াকান্দা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ৫ জনের মৃত্যু হয়। কয়েকজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুর্ঘটনার কারণে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়:ময়মনসিংহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…