চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার পর্যন্ত বন্ধ থাকবে টেকনাফ স্থলবন্দর

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:৫২ অপরাহ্ন ২৭, জুন ২০২৩
কক্সবাজার, জনপদ
A A

ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ২৭ জুন থেকে ১ জুলাই শনিবার পর্যন্ত বন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। একই সাথে বাংলাদেশ-মিয়ানমার দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার এসএম মোশাররফ হোসেন।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। কিন্তু বন্দরে থাকা পণ্যসামগ্রীর উসুল আদায় করা থাকলে সেসব পণ্যসামগ্রী বিশেষ ব্যবস্থায় বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহের সুব্যবস্থা রাখা হয়েছে। আগামী রোববার বন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, দেশে ডলার সংকটের কারণে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী টেকনাফ স্থলবন্দরের খোলা মাঠ ও খালি জায়গার ওপর পড়ে রয়েছে। ঝড়বৃষ্টি ও রোদে পুড়ে এসব পণ্যসামগ্রী নষ্ট হওয়ার আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীদের মধ্যে। এর মধ্যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিনের জন্য বন্দর ছুটি শুরু হচ্ছে আজ।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সরকারি সত্ত্বেও ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় মালামাল স্থলবন্দর থেকে সরবরাহের জন্য বিশেষ শ্রমিক মজুদ রাখা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারপবিত্র ঈদ-উল-আজহা ২০২৩
শেয়ারTweetPin

সর্বশেষ

“ভালো পড়ালেখা করলেও জীবনে কখনো প্রথম হতে পারিনি, আজ হলাম”

এপ্রিল ৩, ২০২৬

শুরু হচ্ছে বিমান বাহিনীর বার্ষিক মহড়া

এপ্রিল ৩, ২০২৬

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা

এপ্রিল ৩, ২০২৬

ফাইনালে গোলশূন্য সমতায় বাংলাদেশ-ভারত

এপ্রিল ৩, ২০২৬

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দু’জন নিহত

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT