চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরে ঝুলন্ত অবস্থায় মিললো ৪ জনের লাশ, আরেকজনের লাশ বিছানায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের মধ্যপ্রদেশে বাড়ির ভেতর থেকে তিন শিশুসহ একই পরিবারের পাঁচ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার গুনেরি পঞ্চায়েতের রাউদি গ্রামের ওই বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, রাকেশ ও ললিতা, এরা দুজন স্বামী-স্ত্রী। মৃতদের মধ্যে অন্য ৩ জন তাদের সন্তান। মেয়ে লক্ষ্মী, ছেলে প্রকাশ এবং অক্ষয়। ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ৪ জনের লাশ। আর অন্যজনের লাশ বিছানায় শায়িত ছিল।

পুলিশ সূত্রে প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে ভয়াবহ এই ঘটনা ঘটে। সোমবার সকালে বাড়ির প্রধান রাকেশের এক কাকার নজরে আসে বিষয়টি। তিনিই প্রথম পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে পরিবারের কোনো এক সদস্য অন্যদের হত্যা করে নিজে আত্মহত্যা করতে পারে বলেও ধারণা করছেন পুলিশ। তবে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

স্থানীয়দের দাবি, ওই পরিবারের আত্মহত্যার কোনও কারণ আমরা দেখতে পাচ্ছি না। বাড়ির প্রধান রাকেশ কিংবা তার পরিবারের অন্য কেউ কোনও সমস্যার কথা তাদের কখনও জানাননি। তেমন কোনও সমস্যা থাকলে গ্রামের কেউ না কেউ বিষয়টি ঠিক জানতে পারত। এমনকী ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একই পরিবারের ৫ জনের মৃত্যুমধ্যপ্রদেশলাশ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

জুন ৩, ২০২৬

ব্রাজিলের হেক্সা মিশনে মরক্কো-স্কটল্যান্ড চ্যালেঞ্জ

জুন ৩, ২০২৬

ফোর্বসের ৩০ এশিয়া তালিকায় বাংলাদেশি তরুণী নাফিরা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন নিঃসঙ্গ মায়ের মৃত্যু ও আমাদের নৈতিক পরাজয়

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT