চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র-জনতার ওপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- নাজিফ ফোয়াদ (২৪), মো. সিরাজুল আবেদীন শুভ (২৪), মিজানুর রহমান আরসান (২৪), ইব্রাহিম শেখ (২৭) ও তানিজল হক সিফাত (২৪)।

রোববার ডিএমপি গণামাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা খিলগাঁও থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। গত ১৯ জুলাই শুক্রবার বাদ জুমা খিলগাঁও থানার মেরাদিয়া বাজারের মোড়ে অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন মো. আহাদুল ইসলাম। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ছোড়া গুলিতে আহাদুল গুরুতর আহত হন।

আহত আহাদুলকে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়-ভীতি দেখালে  নিরাপত্তাহীনতায় আহতের নিজ এলাকা বরিশালের মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়। এ ঘটনায় গত ১৭ অক্টোবর আহাদুল ইসলামের বাবার অভিযোগের প্রেক্ষিতে খিলগাঁও থানায় একটি মামলা রুজু হয়।

খিলগাঁও থানায় করা মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ: ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তারনিষিদ্ধ সংগঠন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশকে ভালো একটা দলের মতো লাগছে কোচের

পরবর্তী

চট্টগ্রামে সমতায় ফিরতে চায় বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে সমতায় ফিরতে চায় বাংলাদেশ

বাংলাদেশের রাজনৈতিক নেতারা গণহত্যাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণহত্যাকারীরা বিদেশে পালিয়েও বাঁচতে পারবে না: জামায়াতের আমির

সর্বশেষ

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT