ডিজিটাল শর্ট

সড়কপথে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া যাত্রা

নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী সড়কপথে গণভবন থেকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

টুঙ্গিপাড়ায় পৌঁছে শেখ হাসিনা প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন। সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি।

এরপর মধ্যাহ্নভোজ শেষে বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেয়ার মাধ্যমে প্রচারণার কাজ শুরু করেন।

ভিডিও: মধু ত্রিপুরা ও আলী আজগর 

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…