চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপিওভুক্ত শিক্ষক পদে সুপারিশ পেলেন ৪১৬২৭ জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্যপদে প্রবেশ পর্যায়ে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পেয়েছেন ৪১ হাজার ৬২৭ জন প্রার্থী। পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে তাদের।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ ফলাফল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের হাতে তুলে দেন। এরপর ওয়েবসাইট এবং সুপারিশপ্রাপ্তদের মোবাইল নাম্বারে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।

এনটিআরসিএ জানায়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ টেলিটকের ওয়েবসাইট এ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিয়োগপত্র ডাউনলোড করতে পারবেন।

নিয়োগপত্র প্রদানের পূর্বে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠানপ্রধানদের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটি প্রার্থীর প্রাসঙ্গিক সনদ ও এনটিআরসিএর সুপারিশপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

শূন্যপদের তথ্য ভুল প্রদান, যোগ্যতা যাচাই ছাড়া যোগদানপত্র গ্রহণ, বা প্রতিষ্ঠানের কোনো আইনি জটিলতার কারণে কোনো সমস্যা হলে, তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হবে। এসব ক্ষেত্রে এনটিআরসিএ দায়ী থাকবে না।

কোনো প্রার্থী ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং তা যোগদানের সময় ধরা পড়লে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে বিবেচিত হবে। একইভাবে, পুলিশ ভেরিফিকেশনে অনুপযুক্ত বিবেচিত হলে সুপারিশ বাতিল হয়ে যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তশিক্ষক নিবন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

জুন ২১, ২০২৬

হাইড্রেশন বিরতি, লাভের চেয়ে ক্ষতি বেশি: উরুগুয়ে কোচ

জুন ২১, ২০২৬

২০২৬ বিশ্বকাপের ১৩ তারকা, যাদের বাবারাও খেলেছিলেন বিশ্বকাপ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা

জুন ২১, ২০২৬

সৌদি আরবের বিপক্ষে স্পেনের একাদশে কারা?

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT