উত্তর আফ্রিকার দেশ ইথিওপিয়ায় কয়েক দিনের টানা ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে পড়েছে ৪ লাখ মানুষ। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উত্তর গোন্দার, দক্ষিণ গোন্দার এবং ওয়াগ হেমরা জেলা।
সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভারী বর্ষণে ভুমিধস ও বন্যার ঝুঁকিতে আছে ৩২টি জেলা। দেশটির স্থানীয় গণমাধ্যম তেসফাও বাতাবেল জানিয়েছেন, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেয়া শুরু করেছে প্রশাসন।
গত মাসে ইথিওপিয়ার দক্ষিনাঞ্চলীয় গোফা প্রদেশে কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছিল। এসব ভূমিধসে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২৬০ জন এবং বাস্তুচ্যুত হয়েছিলেন ১৫ হাজারেরও বেশি মানুষ।








