চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাগজপত্র নেই, সাইপ্রাস-গ্রিস-বুলগেরিয়া থেকে ফেরত ৪০ বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ইউরোপের তিন দেশ থেকে ৪০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমিগ্রেশন সূত্র জানায়, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২৪ জন সাইপ্রাস, ১৫ জন গ্রিস এবং একজন বুলগেরিয়া থেকে ফিরেছেন। সকাল পৌনে ৮টার দিকে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

বেবিচকের অধীন এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর সহযোগিতায় ফেরত আসা ব্যক্তিদের গ্রহণ করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের একটি দল। এ সময় তাদের খাবার দেওয়া হয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।

বিমানবন্দরে এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এভসেক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১০টার দিকে তারা বিমানবন্দর ত্যাগ করেন।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান ৪০ বাংলাদেশির ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিক কথাবার্তায় জানতে পেরেছি, তাদের ইউরোপে অবস্থানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। এ কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে।’

দেশে ফিরে আসা প্রত্যেককে ২৯ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানান শরিফুল হাসান। সব মিলিয়ে এ সহায়তার পরিমাণ প্রায় ১১ লাখ ৬০ হাজার টাকা।

তিনি আরও জানান, দীর্ঘমেয়াদে পুনর্বাসনের জন্য ফেরত আসা ব্যক্তিদের কাউন্সেলিং, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

প্রয়োজনীয় নথিপত্র না থাকা বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সই করে। ওই ব্যবস্থার আওতায় আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্টদের দেশে ফেরত পাঠানো হয়।

এর আগে গত ২১ মে একটি বিশেষ ফ্লাইটে ইউরোপ থেকে ২৭ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

ট্যাগ: ৪০ বাংলাদেশিকে ফেরতইউরোপীয় ইউনিয়নের (ইইউ)ইউরোপের তিন দেশস্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ক হত্যা!

পরবর্তী

ক্ষোভ ভুলে মেলবন্ধনের আহ্বান: আজ বিশ্ব ক্ষমা দিবস

পরবর্তী
ছবি: সংগৃহীত

ক্ষোভ ভুলে মেলবন্ধনের আহ্বান: আজ বিশ্ব ক্ষমা দিবস

ছবি: সংসদে রুমিন ফারহানা (ফাইল ছবি)।

‘মক্কা প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশের লাভ কী’, পররাষ্ট্রমন্ত্রীকে রুমিন ফারহানা

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT