চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:২৩ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের তিন নারীসহ ৪ জন নিহত হয়েছে।

আজ (৭ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়াঘোনা এলাকায় পাহাড় ধসের এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার গৃহকর্তা আজিজুর রহমান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪৫) শাশুড়ী দিল ফরাজ বেগম (৬৫) ও আজিজুর রহমানের কন্যা নাসিমা বেগম (২৩)।

রামুর কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামশুল আলম জানান, রাতে নিহত পরিবারের সকলে খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধস হয়। এসময় পাহাড়ের মাটি বাড়ির রান্নাঘরে পড়লে তারা মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।

রামু সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম জানান, পাহাড়ের পাশে গড়ে উঠা কয়েকটি ইটভাটার জন্য ওই পাহাড় থেকে মাটি কাটা হচ্ছিল। একারণে পাহাড়টি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এতে করে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় মাটি খুঁড়ে মৃতদেহ উদ্ধার করে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধ্বস
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনে বিরল প্রজাতির অর্কিডের সন্ধান

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বৃষ্টির পানিতে এক হাজার যাত্রী নিয়ে আটকে আছে কক্সবাজারগামী ট্রেন

জুলাই ৭, ২০২৬

চট্টগ্রাম, রংপুরসহ চার বিভাগে বন্যার শঙ্কা

জুলাই ৭, ২০২৬

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT