বাংলাদেশ

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের কারণে আক্রান্ত রোগী ও মশার লার্ভার ছবি, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২৩৪ জন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৬০৬ জন। এর মধ্যে ঢাকায় ২৮৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩১৭ জন ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৩৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৫৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৯৩ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫৩ হাজার ৪১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৪ হাজার ৩৬০ জন এবং ঢাকার বাইরে ১৯ হাজার ৫৩ জন।

অন্যদিকে, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ৫০ হাজার ৮২৮ জন। এর মধ্যে ঢাকায় ৩২ হাজার ৯৬২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৭ হাজার ৮৬৬ জন সুস্থ হয়েছে।

বিষয়:ডেঙ্গু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…