বাংলাদেশ

ভুয়া ৪০ লাখ টিসিবি কার্ডধারী তালিকা থেকে বাদ: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশের একজন বাণিজ্য উপদেষ্টা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য উপদেষ্টা একটি পত্রিকায় বক্তৃতা দিচ্ছেন, পেছনে স্ক্রিনে দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘আগস্ট বিপ্লব পূর্ববর্তী সময়ে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পায়নি সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবি’ এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, ভুয়া ৪০ লাখ কার্ডধারীকে টিসিবির তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

আজ (২৩ এপ্রিল) বুধবার সকালে রাজধানীর আর্মি গলফ ক্লাবে টিসিবির কার্যক্রম নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ব্যবসায়ী থেকে শুরু করে পাচ তলা বাড়ির মালিকের কাছেও টিসিবির কার্ড পাওয়া গেছে।

টিসিবির টাকার যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা হবে উল্লেখ করে উপদেষ্টা জানান, এখন থেকে ভর্তুকি মূল্যে পণ্য পাওয়ার যোগ্য এমন নিম্ন আয়ের পরিবারকেই কার্ড দেয়া হবে।

নিত্যপণ্যের দামে স্বস্তি ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, বাজারে প্রতিযোগিতা সৃষ্টির পাশাপাশি অধিক ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানো না গেলে সিন্ডিকেট ভাঙা কঠিন।

অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. ফয়সল আজাদ জানান, আগামীতে চাল, ডাল, তেল ও চিনির সঙ্গে সারাদেশে নিম্নআয়ের এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ডিম ও সাবান সরবরাহ করবে টিসিবি।

বিষয়:টিসিবি বাণিজ্য উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…