জনপদ

বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ পরিবারের ৪ জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে নিহত পরিবারের সদস্যদের জন্য শোক প্রকাশ করছে স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি বাজারের সামনে অনেক মানুষ জড়ো হয়েছে, যেখানে দুর্ঘটনা ঘটেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা-ছেলে ও দুই নাতনি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৪ নম্বর ঘোষগাঁও ইউনিয়নের ৫ নম্বর ঘোষপালা পূর্বপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৃত আব্দুছ ছাত্তারের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), ছেলে জামাল উদ্দিন (৩৬), জামাল উদ্দিনের শিশু কন্যা ফাহমিদা ইসলাম ফাইজা (৬) ও ফারিয়া ইসলাম আনিকা (৪)।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের চারজন নিহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুব আলম জানান, অটোরিকশা চার্জে দিয়েছিলেন জামাল উদ্দিন। এ সময় তার মেয়ে আনিকা খেলার জন্য অটোরিকশায় উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি বুঝতে পেরে মেয়েকে বাঁচাতে জামাল উদ্দিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে জামাল উদ্দিনের ওই অবস্থা দেখে তার মা এবং আরেক মেয়ে এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এভাবেই একজনের পর একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা সবাই মারা যান।

বিষয়:বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ময়মনসিংহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…