জনপদ

সপরিবারে বাড়ি যাওয়া হলো না তার

সড়কে মুহূর্তেই নিহত ৪

বেহাল অবস্থায় পড়ে থাকা একটি পুরানো সাইকেল, চারপাশে ঘাস ও গাছের ঝোপঝাড়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাকৃতিক পরিবেশে পড়ে থাকা একটি পুরানো সাইকেল, চারপাশে ঘাস ও গাছের ঝোপঝাড়, যা অবহেলিত অবস্থায় রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের মধুপুরে বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার ১ জুন দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গাঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ধনবাড়ীর পাইস্কা গ্রামের মাইনুদ্দিন (৫০), তার স্ত্রী সাহেরা বেগম (৩০), তাদের ছেলে সিয়াম (৫ ) ও  একই গ্রামের ভ্যানচালক ফরহাদ হোসেন (৪৫)।

পুলিশ জানায়, ধনবাড়ী এলাকার মাইনুদ্দিন ব্যাটারিচালিত ভ্যানে করে পরিবার নিয়ে টাঙ্গাইল-জামালপুর সড়কে হয়ে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহন বাসের সঙ্গে মুধুপুরের গাঙ্গাইর এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। শিশু সিয়ামকে মধুপুর উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন।

বিষয়:টাঙ্গাইলের মধুপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…