বাংলাদেশ

২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি ৩৮ জন

ডেঙ্গু রোগীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ৩৮ জন ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ২২ জন এবং ঢাকার বাইরে ১৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ২২৮ জন এবং ঢাকার ৫৩ টি সরকারী ও বেসরকারী হাসপাতালে মোট ভর্তি রোগী ১৩৭ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৯১ জন।

১ জানুয়ারি ২০২৩ থেকে ২ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ৭৯ জন এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৪৩ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ৩৬ জন।

এ পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগী ৯৪ জন। এর মধ্যে ঢাকায় ৫৫ জন।

বিষয়:ডেঙ্গু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…