চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বসেরা গবেষকের তালিকায় শাবিপ্রবির ৩৭৮ গবেষক

দেলোয়ার হোসেনদেলোয়ার হোসেন
৬:০৬ অপরাহ্ন ০৬, জানুয়ারি ২০২৪
জনপদ, শিক্ষা, সিলেট
A A

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২৪-এ বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩৭৮ জন শিক্ষক-শিক্ষার্থী।

সম্প্রতি এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

জানা যায়, বিশ্বের ২১৯টি দেশের ২২ হাজার ৭৯০টি প্রতিষ্ঠানের ১৪ লাখ ৪১হাজার ১০৪ জন গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। আন্তর্জাতিক মানের এ সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে।

এডি সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২৪-এর তালিকায় বাংলাদেশের ১০ হাজার ৩৩ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন শাবিপ্রবির বিভিন্ন বিভাগের ৩৭৮জন শিক্ষক-শিক্ষার্থী।

সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের গত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ র‌্যাংকিং প্রকাশ করা হয়।

এদিকে গবেষণায় চুরি ঠেকানো ও মান বজায় রাখতে ২০২১ সালের ৬ অক্টোবর শিক্ষকদের জন্য টার্ন-ইট-ইন (প্ল্যাগারিজম চেক) পদ্ধতির ব্যবহার বাধ্যতামূলক করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Reneta

বিশ্ববিদ্যালয়ে গবেষণায় উৎসাহ বাড়াতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ কবির হোসেন। তিনি বলেন, ভাল গবেষণা একজন গবেষকের মান বৃদ্ধি করে। গবেষণায় দেশে আমাদের বরাদ্দ সবচেয়ে বেশি। সবাইকে গবেষণামুখী করে তুলতে আমরা আরও চেষ্টা চালিয়ে যাচ্ছি।

গবেষণা খাতে বাজেট বরাদ্দের বিষয়টিকে প্রাধান্য দিয়ে দেখছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি চ্যানেল আই-কে বলেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গবেষণার বিকল্প নেই। শিক্ষকদের গবেষণা মৌলিক এবং বিশ্বমানের করতে প্রতিবছর গবেষণা খাতে বাজেট বাড়ানো হচ্ছে। এটি বাংলাদেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে মোট বাজেটের ৫ শতাংশ গবেষণার জন্য বরাদ্দ করা হয়েছে। গবেষণার মান নিশ্চিত করতে এখানে টার্ন-ইট-ইন সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে।

উপাচার্য আরও বলেন, গবেষণা কর্মকে উৎসাহ দিতে অনেক ধরনের প্রণোদনা চালু করা হয়েছে। সবকিছু মিলে একটি চমৎকার গবেষণার পরিবেশ নিশ্চিত করতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গবেষণা খাতপ্ল্যাগারিজম চেকবিশ্ববিদ্যালয় গবেষণাবিশ্বসেরা গবেষকশাবিপ্রবিসায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২৪-
শেয়ারTweetPin

সর্বশেষ

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শিক্ষাকে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ হিসেবে দেখবে সরকার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সরকার কি ১শ মিটার দৌঁড়ের জন্য প্রস্তুতি নিয়েছেন নাকি ম্যারাথন খেলবেন: দেবপ্রিয় ভট্টাচার্য

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT