চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-ভারত নাট্যোৎসবের কল্যাণী সমাপনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৮
শিল্প সাহিত্য
A A
রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাত দিনব্যাপী বাংলাদেশ-ভারত নাট্যোৎসবের কল্যাণী সমাপনী অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সন্ধ্যা সাতটায় ভারতের মিসফিট নাটকের মধ্য দিয়ে এই নাট্যোৎসব শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. আতিউর রহমান, অনুষ্ঠানের আহ্বায়ক ও নাট্যকলা বিভাগের অধ্যাপক আরিফ হায়দার প্রমুখ।

উপ-উপাচার্য বলেন, নাটক হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনে বিশাল বড় একটা শিল্প যা মানবিক সত্তার বিকাশ ঘটায়। নাটক বাঙালি সাংস্কৃতিকে তার জায়গা থেকে উচ্চ শিখরে নিয়ে যেতে সাহায্য করে। মানুষকে তার নিজের প্রকৃতি সম্পর্কে ভাবতে শেখায়। নাটক হচ্ছে জীবনের একটা বাস্তব প্রতিচ্ছবি।

এসময় তিনি আরো বলেন, আমরা বাঙালি আমাদের সত্তা বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা আমাদের করতে হবে। আজকাল সংস্কৃতির এই বিরাট অঙ্গনে সংস্কৃতি চর্চার লোক আর দেখা যায় না। বাঙালির সংস্কৃতিতে দিন দিন ঢুকে পরেছে পশ্চিমা প্রভাব। তবে নাটক চর্চা এখন বাংলাদেশে সংস্কৃতির একটা বড় অংশ। তাই শিক্ষার্থীদের এই নাট্যোৎসবের মধ্য দিয়ে তাদেরকে সাংস্কৃতিমনা করতে হবে।

নাট্যকলা বিভাগের সভাপতি আতিউর রহমান বলেন, আমরা শুধু চাই শিক্ষার্থীরা তাদের সাংস্কৃতিতে মনোনিবেশ করুক। সমাজের বর্তমান ও অতীত কাঠামো নাটকের মধ্যে তুলে ধরে তাদের মনকে জাগ্রত করার চেষ্টা করছি। নাটক সমাজের দর্পন হিসেবে কাজ করে এর মাধ্যমেই ফুটে উঠে সমাজের বাস্তব চিত্র। তাই দুই বাংলার নাটকের মধ্য দিয়ে আমরা এই নাট্যোৎসবের আয়োজন করেছি।’

গত ১ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের তত্ত্বাবধানে ও ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় বাংলাদেশ-ভারত নাট্যোৎসব শুরু হয়। এ উৎসবে বাংলাদেশ ও ভারতের মোট ১৩টি নাটক মঞ্চস্থ হয়েছে। ভারতের লোককৃষ্টি দলের মিসফিট নাটক মঞ্চায়নের মধ্যদিয়ে সাত দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী হয়।

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মাদ্রিদ ডার্বিতে ‘কঠিন চ্যালেঞ্জ’ দেখছেন সিমিওনে

পরবর্তী

‘এই স্বীকৃতি সামনের পথগুলোতে উৎসাহ যোগাবে’

পরবর্তী

‘এই স্বীকৃতি সামনের পথগুলোতে উৎসাহ যোগাবে’

খালেদা জিয়া

খালেদাকে বিদেশে নেয়ার দরকার নেই: মেডিকেল বোর্ড

সর্বশেষ

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

আগস্ট ২৯, ২০২৬

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT