বাংলাদেশ

গাইবান্ধা উপনির্বাচনে ৩৫ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে: সিইসি

নির্বাচনী আলোচনা করছেন একজন নেতা, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের (পুনর্ঘোষিত) উপনির্বাচনে ৩৫ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন: অতিরিক্ত ঠান্ডার কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। তবে ভোট কেন্দ্রের ভিতর এবং বাহিরের পরিবেশ ছিলো সুষ্ঠু।

আইন শৃংখলা বাহিনীসহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সিইসি।

তিনি বলেছেন: সিসি ক্যামেরার জন্য ভোট বহুলাংশে নিরপেক্ষ হয়েছে। তবে জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা থাকা না থাকা অনিশ্চিত বলে জানান সিইসি।

বিষয়:কাজী হাবিবুল আউয়াল গাইবান্ধা-৫ উপনির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…