চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৩৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ইয়েমেনের সানায় ইসরায়েলি বিমান হামলার পর আগুন এবং ধোঁয়া উড়ছে। ছবি: এপি ছবি

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ইয়েমেনের সানায় ইসরায়েলি বিমান হামলার পর আগুন এবং ধোঁয়া উড়ছে। ছবি: এপি ছবি

ইয়েমেনের রাজধানী সানা এবং আল-জাওফ প্রদেশে ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে, এতে ৩৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩১ জন। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো অভিযানের ঠিক একদিন পর এই হামলা হয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত ও আহতদের বেশিরভাগই সাধারণ বেসামরিক নাগরিক। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে।

হামলায় সানার আল-তাহরির এলাকায়, ৬০ নম্বর সড়কের একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফের রাজধানী আল-হাজমে একটি সরকারি ভবন লক্ষ্যবস্তু করা হয়। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টেলিভিশনের দাবি, নৈতিক দিকনির্দেশনা সদর দপ্তরে হামলায় অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে।

ইসরায়েলি বিমান হামলায় সানার একটি চিকিৎসা কেন্দ্র, জ্বালানি সংরক্ষণ কেন্দ্র এবং হুথি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করা হয় বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে প্রতিরোধ করতে তারা ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কিছু বিমান হামলার আগেই ফিরে যেতে বাধ্য হয়।

Reneta

টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে শত্রুদের বেশিরভাগ আক্রমণ ব্যর্থ হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, এই হামলা ইয়েমেন থেকে ইসরায়েলের রামোন বিমানবন্দরে চালানো হুথি ড্রোন হামলার প্রতিশোধ। যে কেউ আমাদের ওপর আক্রমণ চালাবে, আমরা তাদের কাছে পৌঁছাবই।

ইসরায়েল কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে আসছে। গত মাসে ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবিকে হত্যা করে ইসরায়েলি ড্রোন হামলা। এসব হামলায় বেসামরিক লোকজন এবং দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুথি গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং বলেছে, গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা বন্ধ করবে না।

হুথিরা ইতোমধ্যে রেড সি-তে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ চলাচলে অবরোধ আরোপ করেছে এবং ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন আকাশ হামলা চালিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইসঙ্গে লেবানন, সিরিয়া, ইরাক এবং ওয়েস্ট ব্যাংকেও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে।

সর্বশেষ, মঙ্গলবার দোহায় একটি আবাসিক ভবনে হামাস নেতাদের বৈঠকে টার্গেট করে ইসরায়েল হামলা চালায়। এতে অন্তত ৬ জন নিহত হয়, তবে হামাস দাবি করে যে তাদের শীর্ষ নেতৃত্ব এই হত্যাচেষ্টায় বেঁচে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়েমেনইসরায়েলইসরায়েলি হামলানিহত ৩৫
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT