বাংলাদেশ

‘চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছরের সুপারিশ’

জনসমাগমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশে বক্তৃতা দিচ্ছেন, পাশে কর্মসূচির জন্য প্রস্তুতিপর্ব চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চাকরিতে বয়স বাড়ানোর বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে চুড়ান্ত সিদ্ধান্ত হবে উল্লেখ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, পৃথিবীর অনেক জায়গায় চাকরিতে প্রবেশের বয়স বেশি। তাই সকল কিছু বিবেচনায় ছেলেদের ৩৫ আর মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর সুপারিশ করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, বয়স বাড়ানোর বিষয়টি যৌক্তিক। বয়স বাড়লে কোন বৈষম্য হবে না বলেও উল্লেখ করেন তিনি।

৩৫ এবং ৩৭ বছর সুপারিশের কারণ হিসেবে তিনি বলেন, আর্থসামাজিক দিক বিবেচনায় এটা আমরা সুপারিশ করেছি। নতুন কোন বিষয় আমরা আবিষ্কার করি নাই। এটা পৃথিবীর অনেক দেশেই আছে। মেয়েরা যেন সব দিক থেকে অগ্রাধিকার পান।

তিনি বলেন, অবসবের বিষয়ে কোন সুপারিশ করা হয়নি। কারণ, এখন যারা অবসরে যাবেন, তাদের তো প্রয়োজন নেই। এখন এটা বিবেচনার বা চিন্তার প্রয়োজনও নেই।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…