চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গুতে চলতি মাসের প্রথম নয় দিনে ৩৩ জনের মৃত্যু

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
২:২০ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, স্বাস্থ্য
A A
ডেঙ্গু মশার মাধ্যমে সংক্রমিত রোগীদের হাসপাতালে চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু জ্বরে চলতি মাসের প্রথম ৯ দিনে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রথম এক সপ্তাহে মারা গেছেন ২৫ জন। চিকিৎসকরা বলছেন, বেশির ভাগ রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত কি না সেটাই নিশ্চিত জানেন না। ফলে শেষ মুহূর্তে জটিল অবস্থায় হাসপাতালে আসা ‘সি’ ক্যাটাগরির ডেঙ্গু আক্রান্তদের মৃত্যু ঠেকানো যাচ্ছে না।

ডেঙ্গু জ্বরে আক্রান্তদের রোগ জটিলতা ও উপসর্গের ভিত্তিতে ‘এ’, ‘বি’ এবং ‘সি’ এই তিন ক্যাটাগরিতে চিকিৎসা দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

রাজধানীতে ডেঙ্গুর চিকিৎসায় নির্ধারিত কয়েকটি হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন, অধিকাংশ ডেঙ্গু রোগী ‘এ’ ক্যাটাগরির। তারা শুধু জ্বরে ভোগেন, তাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় না। বাড়িতে বিশ্রাম ও পর্যাপ্ত তরল খাবার নিশ্চিত করলে সুস্থ হওয়া সম্ভব।

Banglabid

তবে পেটে ব্যথা, বমি, ডায়াবেটিস ও অন্য কোন জটিল রোগে আক্রান্তরা ‘বি’ ক্যাটাগরিতে। তাদের হাসপাতালে ভর্তি করা জরুরি। ডেঙ্গুতে ‘সি’ ক্যাটাগরির আক্রান্তদের সবচেয়ে জটিল অবস্থা দেখা দেয়। এদের লিভার, কিডনি এমনকি মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়। ফলে এদের নিবিড় পরিচর্যা বা আইসিইউতে রেখে চিকিৎসার প্রয়োজন হয়।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ আল আমিন বলেন, ‘সি’ ক্যাটাগরিতে আক্রান্তদের মৃত্যু ঠেকানো যাচ্ছে না। তিনি জানান, চলতি মাসের প্রথম নয় দিনে ৩৩ জনের মৃত্যু ও আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮শ’ ৮৪ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু জ্বরের সংক্রমণ কমাতে এডিস মশা নিধনের কোন বিকল্প নেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুমৃত্যু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তার দায়িত্ব সরকারের: স্বরাষ্ট্র উপদেষ্টা

পরবর্তী

ফ্ল্যাট ক্রেতার ছিনিয়ে নেওয়া ৫৭ লাখ টাকা উদ্ধার

পরবর্তী
অভিযুক্তদের সঙ্গে পুলিশ সদস্যরা, টাকা জব্দের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্ল্যাট ক্রেতার ছিনিয়ে নেওয়া ৫৭ লাখ টাকা উদ্ধার

পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার হবে: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT