বাংলাদেশ

বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় লোগো, কেন্দ্রস্থলে মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ৩৩ জন কর্মকর্তাকে একযোগে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে উন্নীত করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, একটি তালিকায় ৩১ জন এবং অন্য একটি তালিকায় আরও দুই কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুবুর রহমান উভয় প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে জারি করা এই পদোন্নতির সিদ্ধান্ত যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

 

বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি, অফিসিয়াল নোটিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি, অফিসিয়াল নোটিশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:৩৩ কর্মকর্তা ডিআইজি ডিআইজি পদে পদোন্নতি বাংলাদেশ পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…