চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জম্মুতে ভয়াবহ ভূমিধসে নিহত ৩১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিপর্যয় মোকাবেলায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ভূমিধসে ৩১ জনের মৃত্যু, ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীরা (এনডিটিভি)

ভারতের জম্মু ও কাশ্মীরের কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরের রাস্তায় ভারী বর্ষণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। 

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ২৬ আগস্ট বিকালে এ দুর্ঘটনা ঘটে। রিয়াসি জেলার পুলিশ সুপার (এসএসপি) পরমবীর সিং জানান, ভারী বর্ষণের কারণে ভূমিধসে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন।

পাহাড়ি ঢাল থেকে মঙ্গলবার দুপুর ৩টার দিকে হঠাৎ কাদা ও পাথর নেমে এলে বহু তীর্থযাত্রী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। কর্মকর্তারা জানান, এখনও অনেকে আটকে থাকতে পারেন।

কাটরা থেকে বৈষ্ণোদেবী মন্দির পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ সর্পিল পথের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে যাত্রা স্থগিত করা হয়। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনীর তিনটি ইউনিট মোতায়েন করা হয়েছে।

অবিরাম ভারী বৃষ্টিতে শুধু জম্মুতেই নয়, পুরো কাশ্মীর উপত্যকাতেই বিপর্যয় নেমে এসেছে। আকস্মিক বন্যা ও ভূমিধসে বহু সেতু ভেঙে পড়েছে, বিদ্যুৎ খুঁটি ও মোবাইল টাওয়ার ধসে পড়েছে। টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় লক্ষ লক্ষ মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

Reneta

এদিকে জম্মু-শ্রীনগর ও কিস্তওয়ার-ডোডা জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।অনেক পাহাড়ি সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। জম্মু থেকে বিভিন্ন রেল যোগাযোগও বাতিল করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরজম্মুনিহত ৩১ভারতভূমিধস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

জুলাইকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: শফিকুর রহমান

আগস্ট ৪, ২০২৬

জুলাই আন্দোলন জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT