আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে তৃতীয় ও শেষ দিনের মতো আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা চলছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে সভাটি শুরু হয়। আজকের (শনিবার) সভায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থী চূড়ান্ত করার মধ্য দিয়ে পুরো ৩০০ আসনের প্রার্থীই চূড়ান্ত করবে আওয়ামী লীগ।






