জনপদ

পদ্মা সেতু তৈরি ন্যাচারাল ও সময়ের চাহিদা, বাহবা নেয়ার কিছু নেই: মির্জা আব্বাস

মির্জা আব্বাস বক্তৃতা দিচ্ছেন, পদ্মা সেতু নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা আব্বাস পদ্মা সেতু নির্মাণের স্বাভাবিকতা ও সময়ের চাহিদা নিয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস বলেছেন, পদ্মা সেতু তৈরি ন্যাচারাল ও সময়ের চাহিদা, এতে বাহবা নেয়ার কিছু নেই। যেখানে প্রধানমন্ত্রী টয়লেট নির্মাণে ৯ কোটি টাকা ব্যয় করেছেন, সেখানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের জন ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়ে ঠাট্টা করেছেন প্রধানমন্ত্রী।

সিলেটে যুবদলের ত্রাণ বিতরণ শেষে নগরীর জিন্দাবাজারে একটি হোটেলের হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি নিপীড়িত অবস্থায় আছে ১৩ বছর ধরে। তারপরও দেশব্যাপী ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএনপি।

বন্যা প্রাকৃতিক দূর্যোগ, এবার ফারাক্কার ১৯ স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে। সরকার আসামে ভয়াবহ বন্যার বিষয়ে জানলেও কোনো আগাম ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

বিষয়:পদ্মা সেতু প্রধানমন্ত্রী ফারাক্কা বাঁধ বিএনপির ভয়াবহ বন্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…