চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত

রেজাউল করিম রেজা রেজাউল করিম রেজা
৬:২২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৩
জনপদ, নাটোর
A A

নাটোরের লালপুরে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন নারী ও ১ কিশোর রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে লালপুরের আড়বাব ইউনিয়নের হাসবাড়িয়া গ্রামে ইট বোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় সম্মাতুল বেগম (৪০) নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত সম্মাতুল একই এলাকার বাবলু হোসেনের স্ত্রী। এর আগে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লালপুরের বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় মাটি বহনকারী ট্রাক্টর থেকে পড়ে ফরহাদ আলী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই ট্রাক্টরের চালকের সহকারি ছিল। নিহত ফরহাদ আলী মোহরকয়া গ্রামের অজিত মোল্লার ছেলে। মোহরকয়া গ্রামের ঝাওতলা এলাকায় যাওয়ার সময় ট্রাক্টরের ওপর থেকে নিচে পড়ে যায় চালকের সহকারী ফরহাদ আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ট্রাক্টরে ও চালক কাউকে ধরতে পারেনি।

এর আগে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় ইসলামি জালসা শুনে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধা রাবেয়া বেগম লালপুর উপজেলার মহিষাখোলা গ্রামের মৃত সোবহানের স্ত্রী।

স্থানীয়রা জানান,  রোববার রাতে বৃদ্ধা রাবেয়া বেগম নাতনির সঙ্গে আজিমনগর রেলস্টেশন সংলগ্ন মাদরাসায় ইসলামি জলসায় যান। জলসা শেষে বৃদ্ধাকে রেখে তার নাতনি বাড়ি চলে যায়। পরে ওই বৃদ্ধা রাস্তা ভুল করে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন। এসময় পেছন থেকে ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়।

আজিমনগর রেলওয়ে স্টেশনের পোর্টার আবু রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদহটি রেলওয়ে পুলিশ  উদ্ধার করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান জানান, নিহত কিশোর ফরহাদ ও সম্মাতুলের ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর রাবেয়ার মৃত্যু রেল পুলিশের আওতায় সে ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দূর্ঘটনানাটোর
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT