সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছে, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
সিলেট জকিগঞ্জ সড়কের রানাপিং এলাকায় সিএনজি অটোরিকশা ও পিক-আপের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জ উপজেলা রানাপিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানিয়েছেন পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত হয় নি। নিহতদের মধ্যে একজন মহিলা ও ২ জন পুরুষ।
এদিকে ঘটনার পর গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করার জন্য থানায় নেয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






