কক্সবাজার

কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৩ জনের মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা ও ধ্বংসপ্রাপ্ত বাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড় ধসের ফলে কক্সবাজারের একটি এলাকা ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত বাড়ি ও ক্ষতিগ্রস্ত পরিবেশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৮ আগস্ট) ভোর রাত ৪টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার প্রবাসী মো: সরোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম (৩২), শিশু কন্যা ময়না (১৩) ও তোহা (৮)।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জয় জানিয়েছেন, গতকাল শনিবার রাতভর ভারী বৃষ্টি হয়েছে। এ কারণে আজ ভোর রাত ৪টার দিকে শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে একটি ঘর মাটির নীচে চাপা পড়ে একই পরিবারের ১ নারী ও ২ শিশু কন্যা মৃত্যু হয়।

খবর পেয়ে সকালে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে মৃতদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বলে জানিয়েছেন তিনি।

বিষয়:৩ জনের মৃত্যু কক্সবাজার নারী পাহাড় ধস শিশু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…