চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:১৫ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া উপজেলার টিভি টাওয়ার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।

বুধবার ১৫ মার্চ রাত সাড়ে ৮টা ও সাড়ে ৯টার দিকে একই স্থানে দুটি সড়ক দুর্ঘটনা হয়। কক্সবাজার-টেকনাফ সড়কের শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

নিহতদের একজন হলো, উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজুনিমারখোলা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে রাফি মিয়া ( ৩০ )। বাকী দুজনের পরিচয় মেলেনি। তবে পুলিশের ধারণা, নিহত অপর দুজন রোহিঙ্গা নাগরিক।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপরীত দিক দিয়ে আসা পিকআপ উল্টে গেলে ঘটনাস্থলেই পিকআপ চালক রাফি মিয়ার মৃত্যু হয়। এসময় আহত হয় আরও দুই জন।

অপরদিকে একই স্থানে রাত সাড়ে ৯টার দিকে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স সড়কের ঢালু পথে দ্রুত নামতে গিয়ে উল্টে যায়। এতে ১ দিন বয়সী শিশুসহ দুজনের মৃত্যু হয়। আহত হয় এ্যাম্বুলেন্সের দুই যাত্রী। ধারণা করা হচ্ছে, তারা উভয়েই রোহিঙ্গা নাগরিক।

উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম আরও জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে । আহতদের উদ্ধার করে হাসপাতলে পাঠানো হয়েছে।

Reneta

এর আগে বুধবার সকালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ার ছরা স্টেশনের কাছে যাত্রী বাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT