জনপদ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে, ২ সহোদরসহ ৩ জন নিহত

খালে পড়ে যাওয়া মোটরসাইকেল ও নিহতদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খালে পড়ে যাওয়া মোটরসাইকেল ও নিহত ৩ জনের লাশের ছবি, ঘটনাস্থলে স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ সহোদরসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের আরাফাত হোসেন শুভ ও তার ছোট ভাই মোহাম্মদ হৃদয় এবং তাদের চাচাত ভাই মোঃ জাহেদ।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড় পোল টু হোরম্বি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, তিন ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। তারা উপজেলার কাদিরপুর ইউনিয়নের দুর্ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ হৃদয় ও  মোহাম্মদ জাহেদ মারা যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরাফাত হোসেন শুভকে উদ্ধার করে প্রথমে উপজেলার চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) ফরিদুল আলম ৩ জনের নিহতের খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিষয়:সড়ক দূর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…