বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গু মশার এডিস এজিপ্টাই ছবি, মানবদেহে সংক্রমণের জন্য ঝুঁকি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি ডেঙ্গু মশার লার্ভা মানবদেহের ত্বকে বসে আছে, যা ডেঙ্গু রোগের কারণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজধানী ঢাকাতে ১ জন এবং ঢাকার বাইরে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ৯৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার ২৬ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৭ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩,৫৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১,০১৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২,৫৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…