আন্তর্জাতিক

ফিলিপিন্সের বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে নিহত ৩

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনী ও আহতদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপিন্সের বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিলিপিন্সে মারাউই শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির একটি জিমে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার ৩ ডিসেম্বর স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। ২০১৭ সালে মারাউই শহরে সরকারি বাহিনী এবং ইসলামিক স্টেটের সাথে জড়িত জঙ্গিদের মধ্যে পাঁচ ব্যাপী যুদ্ধ চলছিল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, এটি আমাদের জন্য একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল এবং আমরা এখনও আতঙ্কিত। বিশ্ববিদ্যালয়য়ের মতো জায়গায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তাদের ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সমস্ত কার্যক্রম স্থগিত করা হবে।

এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন লানাও দেল সুরের মিন্দানাও গভর্নর মামিন্টাল আলন্তো আদিওং জুনিয়র। তিনি বলেন, আমার প্রদেশে আমরা মৌলিক মানবাধিকারকে সমুন্নত রাখি। এর মধ্যে ধর্মের অধিকার অন্তর্ভুক্ত।

মামিন্টাল আলন্তো আদিওং বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ওপর সন্ত্রাসী হামলারও নিন্দা করা উচিত। কারণ এগুলো এমন জায়গা যা শান্তির সংস্কৃতিকে প্রচার করে এবং আমাদের তরুণদের এই দেশের ভবিষ্যৎ গঠনকারী হিসেবে গড়ে তোলে।

বিষয়:নিহত ৩ ফিলিপিন্স বিশ্ববিদ্যালয় বোমা হামলা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…