চাঁদপুর

চাঁদপুরে পিকআপ-সিএনজির সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

চাঁদপুরে পিকআপ-সিএনজির সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত গাড়ি ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে পিকআপ-সিএনজির সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও স্থানীয়রা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুজন। মঙ্গলবার ১১ জুন বিকেল ৪ টায় চাঁদপুরের হাজীগঞ্জে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে গোগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার গোগরা গ্রামের বাহরাইন প্রবাসী মোজাম্মেল হোসেন (৪৫) ও তার স্ত্রী পিংকি আক্তার (৩০)। অপরজন মো, সবুজ হোসেন (২৫)। এর মধ্যে সবুজ হোসেন ঘটনাস্থলে ও অন্য দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

জানা যায়, যাত্রীসহ একটি সিএনজি অটোরিকশা হাজিগঞ্জ থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে দুজন নিহত হয়। এ সময় আহত হয় আরও দুজন। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…