চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে অস্ত্রসহ ৩ মানব পাচারকারী আটক, উদ্ধার ৮৪ জন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:২৭ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
অস্ত্রসহ মানব পাচারকারীদের আটক, টেকনাফে উদ্ধার ৮৪ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক এবং ভুক্তভোগী ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান ও র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং র‍্যাব-১৫ এর সমন্বয়ে ২১ সেপ্টেম্বর দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে মানব পাচার, মাদক চোরাচালান ও মুক্তিপণ বাণিজ্য ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকলেও সম্প্রতি প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়।

Banglabid

অভিযানে অংশ নেওয়া সূত্র জানায়, পাচারকারীরা পাহাড়ি আস্তানায় ভুক্তভোগীদের আটকে রেখে বিদেশে নেয়ার প্রলোভন দেখাচ্ছিল। ২০ সেপ্টেম্বর প্রাথমিকভাবে এক পাচারকারীকে আটক ও চারজন ভুক্তভোগীকে উদ্ধারের পর পাওয়া তথ্যের ভিত্তিতে বাহারছড়া কচ্ছপিয়া থেকে রাজাছড়া পাহাড় পর্যন্ত বিস্তৃত চিরুনি অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে পাচারকারীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং কয়েকজন ভুক্তভোগীকে পাহাড় থেকে ফেলে দেয়ার চেষ্টা করে। তবে নিরপরাধদের জীবন ঝুঁকিতে না ফেলে বিজিবি-র‍্যাব কৌশলে পাহাড়ের চূড়ায় উঠে দুঃসাহসিক অভিযান চালায়। প্রায় ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে দুই পাচারকারীকে আটক করা হয় এবং একটি ওয়ানশুটার গান, একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল, গুলি, দেশীয় রামদা ও চাকু উদ্ধার করা হয়।

অভিযানে পাহাড় ও পাদদেশ থেকে মোট ৫১ জন, পাহাড়ের চূড়া থেকে ৬ জন এবং বড়ইতলি এলাকা থেকে আরও ৪ জনকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসা হয়। সব মিলিয়ে ৮৪ জন ভুক্তভোগীকে মুক্ত করা সম্ভব হয়েছে।

Reneta

আটককৃত তিনজন পাচারকারী হলেন, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া এলাকার আব্দুল্লাহ (২১), রাজারছড়া এলাকার সাইফুল ইসলাম (২০) এবং মো. ইব্রাহিম (২০)।

এছাড়া একাধিক পলাতক পাচারকারীর নামও চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় বিজিবি ও র‍্যাবের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও বজায় থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানব পাচারকারী আটকযৌথ অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: চ্যানেল আই ।

শেরপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আগস্ট ১১, ২০২৬

যাদের নিয়ে টপ এন্ড টি-টুয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ১১, ২০২৬

শুধু ব্যাগ-ঘড়িতেই ৭২ লাখ, ভাইরাল কঙ্গনার সংসদ লুক!

আগস্ট ১১, ২০২৬
বাংলাদেশের সংসদ ভবন, আধুনিক স্থাপত্যশৈলী, শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে বসছে সংসদের তৃতীয় অধিবেশন

আগস্ট ১১, ২০২৬

মালদিনি জানালেন, ইতালির একাদশ সাজিয়েও কেন দায়িত্ব নিলেন না পেপ গার্দিওলা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT