অপরাধ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ৩ শিশুর মৃত্যু, শনাক্ত হয়নি নাম পরিচয়

ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু, রেললাইনের পাশে মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু, রেললাইনের পাশে মানুষজন ও ট্রেনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। তবে কারো নাম পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি রেলওয়ে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ।

এক প্রত্যক্ষদর্শীর বরাতে  রেলওয়ে পুলিশ জানায়, মহাখালীতে রেললাইনের মধ্য দিয়ে গলায় ধরে হাঁটছিল তিন শিশু। পেছন থেকে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন আসছিল। কয়েক গজ দূরত্বে থাকা ওই প্রত্যক্ষদর্শী অনেক চিৎকার করে তিন শিশুর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন। কিন্তু তারা শুনতে পায়নি। ট্রেনের ধাক্কায় তারা ছিটকে পড়ে।

রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বলেন, আমরা স্থানীয়দেরকে ওই তিন শিশুর ছবি দেখিয়েছি। কিন্তু কেউই তাদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেননি। তাদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

বিমানবন্দর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্রধর জানান, সংবাদ পেয়ে আমরা সকাল সাতটার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচে ২৭০ নং পিলারের কাছে রেললাইনের পাশ থেকে ওই তিন শিশুর মরদেহ উদ্ধার করি।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে অসতর্কভাবে ওই শিশুরা রেললাইন ধরে হাঁটার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ৪৭ দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে শিশুদের মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সন্ধ্যার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…