অপরাধ

মিছিল থেকে জনতার হাতে আটক আ.লীগের ৩ নেতা, দেওয়া হলো পুলিশে

আটক আ.লীগের ৩ নেতা, পুলিশে হস্তান্তর, জনতার হাতে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

জনতার হাতে আটক আ.লীগের ৩ নেতা, পুলিশে হস্তান্তর, মিছিলের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মিছিলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ইফতারির পর ২৫-৩০ জনের একটি দল মিছিলটি ধানমণ্ডি ২৭ নম্বরের মূল সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আটক ব্যক্তিরা হলেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবণী (৩৫)। বাকি দুজন হলেন সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মিছিলটি ‘নাহিদ উজ জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা স্লোগান দিচ্ছিলেন।

বিষয়:এলাকাবাসী ধানমণ্ডি ২৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…