অপরাধ

কচুক্ষেতে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩ ব্যক্তির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর কচুক্ষেত, মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সেনাবাহিনী ও পুলিশের গাড়ী ভাঙচুর, আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।  

আজ শুক্রবার রাজধানীর ভাষানটেক এলাকা থেকে রিফাত, হৃদয় এবং ইয়াসিন নামের তিনজন আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনী কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে ভাষানটেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিন রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, রাজধানীর কাফরুল এবং ভাষানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর ১৪ এলাকায় গত বৃহস্পতিবার দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পর ওইদিন থেকেই যৌথ অভিযান শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রাজধানীর ভাষানটেক থেকে সেনাবাহিনীর বিভিন্ন সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং  সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:অভিযান গ্রেপ্তার ৩ সেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…