চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় ভোটকেন্দ্রে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
৩:৩৭ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লার একটি ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ড ও শহরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।

আজ শনিবার ৬ জানুয়ারি দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, কুমিল্লা শহরের ডুমুরিয়া চাঁনপুর এলাকার আবদুল মান্নানের পুত্র নাজমুল হাসান কাউছার (২২), তার সঙ্গী একই এলাকার আবদুল জলিলের পুত্র শাকিল প্রকাশ সাক্কু (২৫) এবং মোবারক হোসেনের পুত্র সাইমন (২২)।

পুলিশ সুপার বলেন, শুক্রবার ৫ জানুয়ারি রাত সাড়ের ৮টার দিকে কুমিল্লা মহানগরীর রানীর বাজার টু রামমালা রোডের বিসিক মোড় এলাকার চেম্বার অফ কমার্সের অফিসের সামনে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা মোটরসাইকেলযোগে এসে ৩টি ককটেল চার্জ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ২টি ককটেল বিস্ফোরিত হয় এবং অপরটি অবিস্ফোরিত থাকে। পালিয়ে যাওয়ার সময় পুলিশের ধাওয়ায় দুষ্কৃতকারীরা ব্যবহৃত নম্বর বিহীন মোটরসাইকেলটি ফেলে যায়।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল এবং ১টি ককটেল জব্দ করে ঘটনার অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে জানা যায়, মোটরসাইকেলটির মালিক আদর্শ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান কাউছার। পরবর্তীতে বিভিন্ন তথ্যের ভিত্তিতে কাউছার এবং তার সঙ্গী শাকিল প্রকাশ সাক্কু ও সাইমনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক প্রেসিডেন্ট নোমানের নেতৃত্বে কাউছার তার মোটরসাইকেলসহ কোতয়ালী থানাধীন অশোকতলা গ্রামের বিসিক মোড় চেম্বার অফ কমার্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

Reneta

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে জানায়, ছাত্রদল নেতা তোফায়েল আহাম্মেদ ও নোমানের নির্দেশনায় একদল দুষ্কৃতকারী কুমিল্লা মহানগরীর ও আশপাশের এলাকার ভোটকেন্দ্রে আগুন দেওয়া ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। কাউছার ও তার সহযোগী শাকিল এবং ও সাইমন শুক্রবার রাতে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে আগুন লাগিয়ে ওই ভিডিও ধারণ করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদের মোবাইলে পাঠায়।

আবদুল মান্নান বলেন, ইতোমধ্যে পুলিশ পাচথুবী ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা সংক্রান্তে কোতয়ালী মডেল থানা তদন্ত শুরু করেছে। গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ, তথ্য প্রযুক্তির সহায়তায় এবং তাদের সাথে থাকা মোবাইল ফোনের বিভিন্ন অ্যাপস ও গ্যালারী বিশ্লেষণ করে অগ্নিসংযোগের ঘটনায় তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনককটেল বিস্ফোরণকুমিল্লাগ্রেফতারদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনভোটকেন্দ্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT