অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
গতকাল বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দ্রুত বিচার আইনে ৯ জন, ডিএমপির মামলায় ১ জন ও মাদক মামলায় ১৭ জনসহ মোট ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- সোহাগ, রাব্বি, মেহেদী, রাফিদুল অপু, রিফাত, সৌরভ, জীবন, মেহেদী, রফিক, রাশেদ, মো. আলী, আফজাল, ওয়াহিদ, তাহসিন, নাজিম, ইয়াছিন, শাকিল, মোহাম্মদ আলী, সাফায়েত, কেনন, নাইমুল, সিয়াম, নুর ইসলাম, হালিমা, রাবেয়া, জান্নাত ও লাকি।
মোহাম্মদপুর থানা পুলিশ বলছে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।








