চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ২৬ ফিলিস্তিনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ০১, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার রাফাহ শহরে একটি ত্রাণকেন্দ্রে ইসরায়েলি ট্যাংক থেকে ছোড়া গুলিতে অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন ফিলিস্তিনি।

রোববার (১ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাফাহর রেড ক্রস হাসপাতালের দেওয়া তথ্য থেকে এই হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, রাফাহ এর স্থানীয় সাংবাদিক মোহাম্মদ গারিব জানান, মার্কিন অর্থায়নে পরিচালিত একটি মানবিক সহায়তা বিতরণ কেন্দ্রে রোববার ভোরে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন, ঠিক তখনই ইসরায়েলি ট্যাংকগুলো এগিয়ে এসে জনতার উপর গুলি চালায়।

Banglabid

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানায়, ওই ত্রাণ বিতরণকেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে হতাহত হওয়ার বিষয়টিতে তারা অবগত নয়, তবে তারা এটি খতিয়ে দেখছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত একটি নতুন সংস্থা ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ গত সপ্তাহ থেকে গাজায় নির্ধারিত স্থানে খাবার বিতরণ শুরু করে। হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ এনে ইসরায়েল নতুন এই পরিকল্পনা তৈরি করেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে হামাস।

এই সংস্থাটির ত্রাণ বিতরণকালে গত ২৭ মে মঙ্গলবারও ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ভিড় সামলাতে গুলি চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। সাময়িক যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করে ইসরায়েল।

Reneta

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের সীমান্ত অতিক্রম করে চালানো হামলায় প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে নেওয়ার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।

গাজার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৫৪ হাজার ৩৮১ জন মানুষ সেখানে নিহত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলি হামলায় নিহতগাজা হামলাগাজায় হামলাত্রাণ কেন্দ্রে ইসরায়েলি হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

আগস্ট ১২, ২০২৬

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আগস্ট ১২, ২০২৬

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT