চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে সেনা পাঠাতে ২৬ দেশের প্রস্তুতি: ম্যাক্রোঁ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগ্রহীত

ছবি: সংগ্রহীত

ইউক্রেনে অস্ত্রবিরতির পরপরই দেশটিতে সেনা মোতায়েনের জন্য ২৬টি দেশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, স্থল, নৌ ও আকাশপথে সেনা পাঠানোর বিষয়ে এ দেশগুলো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ফ্রান্সে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এই ঘোষণা দেন ম্যাক্রোঁ। বৈঠকে ৩৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এই সম্মেলনকে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ নাম দেওয়া হয়েছে।

ম্যাক্রোঁ আরও জানান, এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থনও আসছে খুব শিগগির। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র সরাসরি সেনা পাঠাবে না, বরং আকাশ প্রতিরক্ষা সহযোগিতা দিতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় ট্রাম্পকে ইউক্রেনের আকাশসীমার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

তবে সম্প্রতি আলাস্কায় ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর যুদ্ধ বন্ধে কোনও তাৎপর্যপূর্ণ অগ্রগতির ইঙ্গিত মেলেনি।

এই পরিস্থিতিতে ট্রাম্প আরও বলেন, রাশিয়ার যুদ্ধযন্ত্র থামাতে ইউরোপীয় ইউনিয়নকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে মস্কো থেকে তেল ও গ্যাস আমদানি বন্ধ করতে হবে। হোয়াইট হাউস জানিয়েছে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে আলোচনায় এই বার্তা দেন ট্রাম্প।

Reneta

ইতোমধ্যে ইইউ ঘোষণা দিয়েছে, ২০২৭ সালের মধ্যে রাশিয়া থেকে সব ধরনের জ্বালানি আমদানি বন্ধ করা হবে। তবে হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, গত এক বছরে ইউরোপ রাশিয়ার কাছ থেকে প্রায় ১.১ বিলিয়ন ইউরো মূল্যের জ্বালানি কিনেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইউক্রেনের পাশে পশ্চিমা জোট এখন আরও দৃঢ়ভাবে অবস্থান করছে এবং রাশিয়ার ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা জরুরি।

তবে ইউক্রেনে সরাসরি সেনা পাঠানোর প্রতিশ্রুতি এখনো বেশিরভাগ দেশ গোপন রেখেছে। যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়েছে, তারা স্থল সেনা পাঠাবে না। ইউরোপীয় কূটনীতিকদের মতে, এখনই এমন ঘোষণা পুতিনের পশ্চিমবিরোধী প্রচারণাকে উসকে দিতে পারে।

এদিকে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে, ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন গ্রহণযোগ্য নয় এবং রাশিয়াকেই অস্ত্রবিরতির গ্যারান্টার হিসেবে বিবেচনা করতে হবে যা কিয়েভ ও তার মিত্ররা সরাসরি প্রত্যাখ্যান করেছে।

এ পরিস্থিতিতে ইউক্রেন দাবি করেছে, অস্ত্রবিরতি নিয়ে আলোচনা চললেও রাশিয়া নতুন করে সেনা মোতায়েন করছে। বৃহস্পতিবার উত্তর ইউক্রেনে রুশ হামলায় মাইন অপসারণে নিয়োজিত দুইজন কর্মী নিহত হয়েছেন বলেও জানান ফরাসি প্রেসিডেন্ট।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, শিগগিরই প্রেসিডেন্ট জেলেনস্কির অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে প্রথম অগ্রাধিকার থাকবে অস্ত্রবিরতি এবং এরপর নিরাপত্তা নিশ্চয়তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৫ দেশইউক্রেনফ্রান্সফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁযুদ্ধরাশিয়াসেনা পাঠাবে
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্লোসার পাশে এমবাপে, ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

জুন ২৩, ২০২৬

ফিলাডেলফিয়ায় বৃষ্টি ও বজ্রপাত, দুই ঘণ্টার বেশি সময় স্থগিত ফ্রান্স-ইরাক ম্যাচ

জুন ২৩, ২০২৬

‘বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন মেসি’

জুন ২৩, ২০২৬

‘পেনাল্টিতে গোল পেলে হয়তো পরের দুটি পেতাম না’

জুন ২৩, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে শীর্ষে মেসি, গোলের রাজা হওয়ার রাতে আরও যত কীর্তি

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT