আন্তর্জাতিক

সুদানে সামরিক ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষে নিহত ২৫

সুদানে সামরিক বাহিনীর সংঘর্ষের কারণে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে সামরিক ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষের ফলে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফ্রিকার দেশ সুদানের সামরিক ও আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত ও প্রায় ২০০ জন আহত হয়েছে। সুদানের রাজধানী খার্তুমসহ বেশ কয়েকটি শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সংঘর্ষ থেকে বাঁচতে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে।

দেশটির সেনাবাহিনীর কয়েকটি ইউনিটের সঙ্গে আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের সময় সুদানের খার্তুম বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানে গোলার আঘাতে তিনজন ইউএন কর্মকর্তা নিহত হয়েছেন।

এর আগে সুদানের আধাসামরিক বাহিনী-আরএসএফ দাবি করেছিল, তারা খার্তুম শহরে প্রেসিডেন্ট প্রাসাদ, বিমানবন্দর ও আরও কয়েকটি প্রদেশের কিছু জায়গা দখল করে নিয়েছে। এ দাবি অস্বীকার করেছে সুদানের সরকারি বাহিনী।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…