অপহরণের দুই দিন পর মুক্তিপণের বিনিময়ে বান্দরবানের লামার ২৫ শ্রমিককে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। নির্যাতনের শিকার হওয়ায় মুক্তি পাওয়া শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে ফাসিয়াখালির ঈদগাও সীমানায় অপহৃত ২৫ শ্রমিককে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে। তবে মুক্তির বিনিময়ে ১০ লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করতে হয়েছে বলে জানিয়েছেন রাবার বাগানের মালিকরা। ৪৫ বছর বয়সের জিয়াউর রহমান নামের একজন শ্রমিক সোমবার সকালে সন্ত্রাসীদের কবল থেকে আহত অবস্থায় পালিয়ে আসেন।
শ্রমিকদের সবাই কক্সবাজারের রামু ও ঈদগাহ এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।
গত শনিবার ১৫ ফেব্রুয়ারি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম পাহাড়ি এলাকা মুরুংঝিরি রবার বাগানের ২৬ জন শ্রমিককে অপহরণ করেছিল সশস্ত্র সন্ত্রাসীরা।






