বাংলাদেশ

সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজিবি সদস্যরা মোতায়েনের জন্য প্রস্তুত, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত, নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্যরা প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

বৃহস্পতিবার ১৬ নভেম্বর এই তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুন এবং সারা দেশে ১৯৭ প্লাটুনসহ মোট ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপরই তফসিলের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস হরতালের ডাক দেয় বাম দলেরা।

বিষয়:বিজিবি সারাদেশে বিজিবি মোতায়েন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…