বাংলাদেশ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২২০ জন

১ জনের মৃত্যু

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাবের কারণে আক্রান্ত রোগী ও মশার লার্ভার ছবি, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন ভর্তি রোগী ২২০ জন।

আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ১০৮ জন এবং ঢাকার বাইরে ১১২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৯৯৪ জন এবং ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৪৮০ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৪৮০ জন।

১ জানুয়ারী থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট ভর্তি রোগী ৬০ হাজার ৭৪২ জন এবং ঢাকায় মোট ভর্তি রোগী ৩৮ হাজার ৩৩১ জন। ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ২২ হাজার ৪১১ জন।

এ পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগী ৫৯ হাজার ৪৮১ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৬৫২ জন এবং ঢাকার বাইরে ২১ হাজার ৮২৯ জন।

বিষয়:ডেঙ্গু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…