চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম দিনেই চবির ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২২ শতাংশ পরীক্ষার্থী

অনিন্দিতা সরকার প্রথাঅনিন্দিতা সরকার প্রথা
৯:২৪ অপরাহ্ন ০২, মার্চ ২০২৪
চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A

২০২৩-২৪ শিক্ষাবর্ষে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে শনিবার (২ মার্চ)। প্রথমদিনেই অনুপস্থিত ২২ শতাংশ শিক্ষার্থী।

শনিবার সকাল ১০: ১৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন ‘এ’ ইউনিটের ভর্তিচ্ছুকরা। শেষ হয় বেলা ১২ টায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। এছাড়া চট্টগ্রামের আরও পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। কেন্দ্রগুলো হলো হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম ক্যান্টেনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়।

পরীক্ষায়  আবেদন করেন ৯৯ হাজার ৫২১ জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ৭৭ হাজার ২৫৯ জন। ইউনিটটির মোট আসন সংখ্যা ১ হাজার ২১২টি।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে চবি উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে  শেষ হয়েছে। আগামীতে পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি।’

চবি বিজ্ঞান অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, ‘এ ইউনিটের পরীক্ষায় মোট উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৭৭ হাজার ২৫৯ জন এবং আর অনুপস্থিতদের সংখ্যা ২২ হাজার ২৬২ জন। উপস্থিতির হার শতকরা ৭৭.৬৩। অনুপস্থিতির হার শতকরা ২২.৩৭ জন।’

তিনি আরও বলেন, ‘আগামীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া, এবার অনেকেই ঢাকা কেন্দ্র হিসেবে বাছাই করলেও সিট পড়েনি অনেকের। বাধ্য হয়ে পরীক্ষা চট্টগ্রাম দিতে হয়েছে। আগামীতে যারা ঢাকা কেন্দ্র হিসেবে বাছাই করবে, তারা  ঢাকাতেই পরীক্ষা দিতে পারবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT