চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ ইসরায়েলিকে উদ্ধার করতে দুই শতাধিক ফিলিস্তিনিকে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ০৯, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফিলিস্তিনিদের উদ্ধার করতে একজন ব্যক্তি আহত নারীকে বহন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা উপত্যকায় হামাসের কাছে  জিম্মি ৪ জনকে উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। মধ্য গাজার দেইর আল বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরে চার জিম্মি মুক্তির নামে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই চার জিম্মিকে উদ্ধার করতে গিয়ে নারী ও শিশুসহ অন্তত ২১০ ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

রোববার ৯ জুন আলজাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মধ্য গাজার ঘনবসতিপূর্ণ এবং যুদ্ধবিধ্বস্ত এলাকা আল-নুসেইরাতে ঘটেছে জিম্মি উদ্ধার অভিযান এবং ইসরায়েলি বাহিনীর বিমান হামলা।

Banglabid

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, উদ্ধারকৃতরা হলেন নোয়া আরগামানি (২৬), আলমোগ মাইর জান (২২), আন্দ্রে কোজলোভ (২৭) এবং শোলমি ঝিভ (৪১)। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তারা সকলেই সুস্থ আছেন।

গাজার স্বাস্থ্যসংশ্লিষ্ট কর্মকর্তা ও বাসিন্দারা জানান, হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছে এবং একটি বাজার ও মসজিদের চারপাশে পুরুষ, নারী ও শিশুদের ছিন্নভিন্ন লাশ পড়ে আছে।

গাজার কেন্দ্রে অবস্থিত আল-আকসা হাসপাতালের কর্মকর্তারা জানান, নতুন করে এত বেশি পরিমাণে মানুষ হতাহত হয়েছে যে তাদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

Reneta

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, ইসরায়েলের উদ্ধার অভিযানে কয়েকজন জিম্মি নিহত হয়েছে। তবে এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের সামরিক মুখপাত্র পিটার লার্নার।

ইসরায়েলি সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, নুসেইরাতের একটি আবাসিক এলাকার দুটি অ্যাপার্টমেন্ট ব্লকে জিম্মিদের রেখেছিল হামাস। সেখানেই আইডিএফ অভিযান চালায়।

সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা ১০০ জনের কম (ফিলিস্তিনি) নিহতের কথা জানি। তাদের মধ্যে কতজন সন্ত্রাসী তা আমি জানি না।

এক বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় একজন ইসরায়েলি বিশেষ বাহিনীর কমান্ডার নিহত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪ ইসরায়েলিকে উদ্ধার করতে ২ শতাধিক ফিলিস্তিনিকে হত্যাইসরায়েল-হামাসইসরায়েলি অভিযানগাজা যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে এলএনজি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস নিসরনে নিহত ৭

আগস্ট ১৪, ২০২৬

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল

আগস্ট ১৪, ২০২৬

আসিয়ান কাপে খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ ফিফার, অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তের

আগস্ট ১৪, ২০২৬

দিল্লি হাইকোর্ট বোমা হামলার হুমকি, স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশের নেত্রী চিত্র, গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচিতে যেসব আয়োজন থাকছে

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT