চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদ মেগা ক্যাম্পেইনের উপহার বুঝে পেলেন ২১ বিজয়ী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ০৮, মে ২০২৪
অর্থনীতি
A A
নগদ মেগা ক্যাম্পেইনের বিজয়ীদের উপহার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম লেনদেন ক্যাম্পেইনে পুরস্কার বিজয়ীরা ধাপে ধাপে বুঝে পাচ্ছেন উপহার। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের প্রায় ২০ কোটি টাকার এই ক্যাম্পেইনের এরইমধ্যে তিনটি দল বুঝে পেয়েছে ঢাকায় নিজেদের জমি। সেই ধারাবাহিকতায় এবার ২১ জন বিজয়ী বিভিন্ন পুরস্কার বুঝে পেলেন।

সম্প্রতি নগদের প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সোলাইমান।

পবিত্র রমজান মাসে প্রতি বছরই দারুণ সব আকর্ষণীয় অফার নিয়ে আসে নগদ। গত বছর ছিল বিএমডব্লিউসহ সেডানগাড়ি, মোটরসাইকেল, টিভি, ফ্রিজসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ। এবার নগদ শুরু করেছে দেশের বৃহত্তম লেনদেনের মেগা ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে মাত্র তিন ধাপে ঢাকায় জমি জেতার সুযোগ থাকছে। এই ক্যাম্পেইনে আরও যারা বিজয়ী হবেন, তাদের পুরস্কারও ধাপে ধাপে বিতরণ করা হবে।

এছাড়া নগদ লেনদেনে ক্যাম্পেইনে ১০০ ভাগ ক্যাশব্যাক অথবা বোনাস জেতার সুযোগ থাকছে। পাশাপাশি এসইউভি গাড়ি, বাইক, টিভি, ফ্রিজ, এসি, স্মার্টফোন, স্মার্টওয়াচসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ তো থাকছেই। আর মেগা ক্যাম্পেইন চলা অবস্থায় নগদের বিশেষ টিভি শো-এর প্রত্যেক পর্বে কুইজের জবাব দিয়ে ভিউয়ার্স অ্যাওয়ার্ড জেতার সুযোগও রয়েছে।

লেনদেন করে, রেমিট্যান্স গ্রহণ করে এবং দল বানিয়ে টেলিভিশন, ফ্রিজ, এসি, স্মার্ট ফোন পুরস্কার জিতেছেন সিদ্দিকুর রহমান শুভ, আব্দুল আহাদ, সাইফুল ইসলাম, নাঈম খান জয়, আবু নাঈম, মঞ্জুরুল ইসলাম, জোসনা আক্তার, এইচএম ইলিয়াস, আসাদুর রহমান, মোহাম্মদ কেফায়েতউল্লাহ, রবিউল ইসলাম, ফারহানা বেগম, সেলিম আহমেদ, আল মামুন, আবু হান্নান সুমন, সাঈদ হোসেন এবং কাউসার ইবনে হাফিজ। এছাড়া ভিউয়ার্স অ্যাওয়ার্ড পেয়েছেন হৃদয় আহমেদ রেদোয়ান, ইকরামুল হক, লাকী আক্তার সীমা এবং সুমন দেবনাথ।

এই মেগা ক্যাম্পেইনের পুরস্কার বিতরণের বিষয়ে নগদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সিহাবউদ্দিন চৌধুরী বলেন, আমরা সবসময় চাই দেশের মানুষ আরও বেশি ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হোক। সেই সাথে আমাদের চাওয়া মানুষ উৎসবে মেতে উঠুক। এই উৎসবে তার স্বপ্নপূরণ হোক। বাংলাদেশের মানুষের একটা বড় স্বপ্ন ঢাকায় এক টুকরো নিজের জমি। এ ছাড়া বিভিন্ন ধরনের উপহার জেতার সুযোগ তো থাকছেই। এরমধ্যে অনেকেই পুরস্কার বুঝে পেতে শুরু করেছেন। সামনে ধাপে ধাপে সকল বিজয়ীকে পুরস্কার হস্তান্তর করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ বিজয়ীউপহারনগদমেগা ক্যাম্পেইন
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT