চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ধরনের গল্পে প্রথমবার চাষী আলম, সঙ্গে মীম মানতাশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ন ২০, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

দেশের বিশেষ দিবসগুলোর বিশেষত্ব এ প্রজন্মের অনেকেই ঠিক মতো জানে না। এ কারণে উদযাপনে তালগোল পাকিয়ে ফেলে! যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই চোখে পড়ে! মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের তাৎপর্য জানা কতটা জরুরী?

এমন ইতিবাচক বার্তা দিতে তুহিন হোসেন নির্মাণ করলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ নাটক ‘সময়ের গল্প’। পরিচালকের গল্পভাবনায় এর চিত্রনাট্য ও সংলাপ করেছেন আওরঙ্গজেব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চাষী আলম, মীম মানতাশা, ফরহাদ বাবু, মুনিম এহসানসহ অনেকে।

নির্মাতা চ্যানেল আই অনলাইনকে জানান, গল্পটি বর্তমান সোসাইটির। নিন্মবিত্ত জেনারেশন এবং চিল মাস্তি পার্টি করা ইংলিশ মিডিয়াম পড়ুয়া জেনারেশনের গল্প ‘সময়ের গল্প’-তে তুলেছেন। এ ধরনের গল্পে প্রথমবার চাষী আলম অভিনয় করলেন। এ কারণে তাকে ধন্যবাদ দিলেন নির্মাতা।

নাটকে অভিনয় করলেন মীম মানতাসা

‘সময়ের গল্প’ নাটক প্রসঙ্গে তুহিন হোসেন বললেন, আমাদের বিভিন্ন দিবসের ইতিহাস ও উপজীব্য সঠিকভাবে না জেনে এই জেনারেশন পিকনিক, পার্টি কিংবা হিন্দি গান বাজিয়ে করে উদযাপন করে। এসব দিবসগুলোর উদযাপন তো এই জেনারেশনের কাছে কোনোভাবে এভাবে কাম্য নয়!

‘যেসব বিসর্জন দিয়ে আমরা মাতৃভাষা, স্বাধীনতা কিংবা বিজয় পেয়েছি সেখানে কোনো ভেদাভেদ ছিল না। সব শ্রেণীর মানুষ এক কাতারে এসেছিল বলেই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পেয়েছিলাম। এবারের মাতৃভাষা দিবসের নাটকে এমন একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছি। যেটা আসলেই কাম্য।’

নির্মাতা তুহিন হোসেন

এ বছর দিয়ে টানা তের বছর ধরে মাতৃভাষা দিবসের বিশেষ নাটক বানাচ্ছেন ধারাবাহিক নাটক ‘ক্যাম্পাস’, ‘চিরকুমার সংঘ’র পরিচালক তুহিন হোসেন। তিনি বলেন, প্রতিবার আমি এক টাকাও পারিশ্রমিক রাখি না। কিছুটা বাজেট কম থাকে। তাছাড়া আমার প্রথম নাটক ছিল মাতৃভাষা দিবসের। এটা আমার ইমোশনাল প্রজেক্ট। এবারের ‘সময়ের গল্প’ ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ওইদিন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চাষী আলমতুহিন হোসেনমীম মানতাশা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টার সিনেপ্লেক্সে গ্রাহক হয়রানির অভিযোগ, অমির তীব্র ক্ষোভ

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT