চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উরুগুয়েকে হারিয়ে শীর্ষ ধরে রাখল মেসিবিহীন আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ বাছাই ২০২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি, লৌতারো মার্টিনেজের মতো তারকাদের ছাড়াই উরুগুয়ের বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। সেই ম্যাচে আলো ছড়িয়েছেন ২৩ বর্ষী থিয়াগো আলমাদা। তার জয়সূচক গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার পথটা আরও মজবুত করেছে বর্তমান চ্যাম্পিয়ন দল। 

উরুগুয়ের মাঠ সেন্টেনারিও স্টেডিয়ামে শনিবার ভোরে স্বাগতিকদের ১-০তে হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হাতে আছে আরও পাঁচ ম্যাচ। যেখানে আর ১ পয়েন্ট পেলেই তারা নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপের টিকিট।

পুরো ম্যাচে ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে ৬ শট নেয় উরুগুয়ে। যার ২টি ছিল গোলমুখে। বিপরীতে বল দখলে পিছিয়ে থাকলেও ১২ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে লিওনেল স্কালোনির শিষ্যরা।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমে খবর, ৬৮ মিনিটে করা আলমাদার গোলটি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে ২০০০তম গোল। ম্যাচের শেষ দিকে অবশ্য অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনা ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।

১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল আর্জেন্টিনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইকুয়েডর। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিন থাকা ব্রাজিলের বিপক্ষে বুধবার সকালে মাঠে নামবে আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাউরুগুয়েমেসিলাতিন আমেরিকালিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT