চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ বাছাইয়ের সূচি প্রকাশ, জ্যোতিদের ম্যাচ কবে-কোথায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে বাংলাদেশের মেয়েদের। ২০২৫ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট পেতে নিগার সুলতানা জ্যোতিদের খেলতে হবে বাছাইপর্ব। আগামী ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে শুরু হবে জ্যোতিদের বিশ্বকাপ বাছাই অভিযান, শেষ হবে ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে।

শুক্রবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে। ৯ এপ্রিল উদ্বোধনী দিনে স্বাগতিক পাকিস্তান গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে। একইদিনে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

দ্বিতীয় দিনে অর্থাৎ, ১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে নামবে টিম টাইগ্রেস, প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। ১৩ ও ১৫ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে দিবারাত্রির দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। দিবারাত্রির ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়।

Banglabid

১৭ ও ১৯ এপ্রিল লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে বাংলাদেশের দুই প্রতিপক্ষ যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান। এই দুই ম্যাচ হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

১৫ ম্যাচের লিগ টুর্নামেন্টে সহযোগী দুই সদস্য স্কটল্যান্ড ও থাইল্যান্ডের সঙ্গে খেলবে চারটি পূর্ণ সদস্য বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে শীর্ষ দুটি দল খেলবে মূল পর্বে।

১০ দলের নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ভারত আগেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৫ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপওয়েস্ট ইন্ডিজজ্যোতিপাকিস্তানবাংলাদেশবিশ্বকাপ বাছাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সংকট-দুর্দশার বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণেই এ সফর: জাতিসংঘ মহাসচিব

পরবর্তী

মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তের বাড়ি গুড়িয়ে দিয়েছে এলাকাবাসী

পরবর্তী
মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তের বাড়ি ভাঙচুর ও গুড়িয়ে দেয় এলাকাবাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তের বাড়ি গুড়িয়ে দিয়েছে এলাকাবাসী

অধ্যাপক আরেফিন সিদ্দিকের দাফত অনুষ্ঠানে বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক আরেফিন সিদ্দিক

সর্বশেষ

অভিনেত্রী সামিরা খান মাহি এখন ব্যবসায়ী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু করা হয়েছে।

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT